ঢাকা ০৪ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান

#

নিজস্ব প্রতিবেদক

০৫ জানুয়ারি, ২০২৬,  2:48 PM

news image

অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারী খুচরা বিক্রেতাদের বিরুদ্ধে অবিলম্বে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি জোরালো আহ্বান জানিয়েছে এলপিজি অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (লোয়াব)।

রোববার (৪ জানুয়ারি) সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ আহসানুল জব্বার বিবৃতিতে বলেন, সাম্প্রতিক সময়ে দেশে এলপিজির মূল্য হঠাৎ বৃদ্ধি পাওয়ায় ভোক্তাদের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে। তবে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে অনুষ্ঠিত সভায় এলপিজি অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের প্রতিনিধি জানিয়েছেন যে, শীতের জন্য জাহাজ ভাড়া বৃদ্ধি, ইউরোপে শীতকালে জ্বালানি ব্যবহার বৃদ্ধি এবং কিছু কারণে সরবরাহে কিছুটা বিঘ্ন ঘটেছে। তা সত্ত্বেও বর্তমান মজুত সন্তোষজনক।

এতে বলা হয়, লক্ষ্য করা যাচ্ছে, কিছু খুচরা বিক্রেতা সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপিজি বিক্রি করছেন, যার ফলে ভোক্তারা হয়রানির শিকার হচ্ছেন এবং বাজারে অস্থিরতা সৃষ্টি হচ্ছে।

বিবৃতিতে বলা হয়, এ পরিপ্রেক্ষিতে আমরা অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারী খুচরা বিক্রেতাদের বিরুদ্ধে অবিলম্বে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি জোরালো আহ্বান জানাচ্ছি। ভোক্তাদের স্বার্থ রক্ষায় এবং বাজারে শৃঙ্খলা বজায় রাখতে কঠোর নজরদারি ও আইন প্রয়োগ অত্যন্ত জরুরি।

এতে আরও বলা হয়, এছাড়াও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানানো হচ্ছে যেন এলপিজি খাতে স্বচ্ছতা ও স্থিতিশীলতা নিশ্চিত করতে বাজার তদারকি আরও জোরদার করা হয় এবং সরকার নির্ধারিত ন্যায্য মূল্যে এলপিজি বিক্রি নিশ্চিত করা হয়।