শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
১২ জানুয়ারি, ২০২৬, 4:34 PM
নিজস্ব প্রতিবেদক
১২ জানুয়ারি, ২০২৬, 4:34 PM
শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী ও আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় শেরেবাংলা নগর থানা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহসভাপতি লিটন মাহমুদ বাবু। এছাড়াও ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের শেরেবাংলা নগর থানার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এতে অংশ নেন।
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধায়নে ছিলেন মোঃ আনোয়ার হোসেন এরশাদ, সদ্য সাবেক যুগ্ম আহ্বায়ক, স্বেচ্ছাসেবক দল, শেরেবাংলা নগর থানা।
দোয়া মাহফিলে বক্তব্য রাখতে গিয়ে লিটন মাহমুদ বাবু বলেন, “সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে আমরা গভীরভাবে শোকাহত। মরহুমার রূহের মাগফিরাত কামনায় আজকের এই মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। আমরা আল্লাহর দরবারে প্রার্থনা করি—তিনি যেন বেগম খালেদা জিয়াকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন।”
অনুষ্ঠান শেষে উপস্থিত নেতৃবৃন্দ দেশবাসীর কাছে মরহুমা বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া চেয়েছেন।