ঢাকা ০৪ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ

#

নিজস্ব প্রতিবেদক

১৯ জানুয়ারি, ২০২৬,  5:17 PM

news image

​গত ১৮ জানুয়ারি চট্টগ্রামের দৈনিক চট্টগ্রাম প্রতিদিন পত্রিকার অনলাইন সংস্করণে “চুরি মামলার তদন্তে সাতকানিয়া এসআই এর বিকাশ বাণিজ্য” শিরোনামে প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ জানিয়েছেন সাতকানিয়া থানার এসআই আনোয়ার হোসেন পাটোয়ারী। প্রকাশিত সংবাদটি সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত উল্লেখ করে প্রতিবাদলিপিতে জানানো হয়েছে যে, সংবাদে বিকাশে ১০ হাজার টাকা গ্রহণকে 'বাণিজ্য' আখ্যা দেওয়া হলেও প্রকৃত সত্য ভিন্ন। সাতকানিয়ার কেঁওচিয়া এলাকার জনৈক জাবেদ তাঁর মোটর সাইকেল চুরির মামলার বাদী হিসেবে তদন্ত ও চোর ধরার অভিযানে যাতায়াত খরচ বাবদ নোহা মাইক্রোবাসের ভাড়া হিসেবে উক্ত টাকা পরিশোধ করেছিলেন। প্রযুক্তির সহায়তা ও সোর্সের মাধ্যমে টেকনাফসহ বিভিন্ন স্থানে ফোর্স নিয়ে সফল অভিযান পরিচালনা করে চোর গ্রেফতার এবং চুরি হওয়া বাইকটি উদ্ধার করতে সক্ষম হন এসআই আনোয়ার। আইন-শৃঙ্খলা বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অসৎ উদ্দেশ্যে এই যাতায়াত খরচকে 'বিকাশ বাণিজ্য' হিসেবে প্রচার করা হয়েছে। উল্লেখ্য যে, এসআই আনোয়ার হোসেন পাটোয়ারী ওয়ারেন্ট তামিল ও অপরাধ দমনে বিশেষ অবদানের জন্য চট্টগ্রাম জেলা পুলিশ সুপারের কার্যালয় থেকে জেলার শ্রেষ্ঠ পুলিশ অফিসার হিসেবে পুরস্কৃত হয়েছেন। তাঁর এই ব্যক্তিগত ও পেশাগত সাফল্য নস্যাৎ করতে এবং এলাকায় অপরাধ দমনের গতি স্তিমিত করতেই বাদী জাবেদ পরিকল্পিতভাবে সংবাদমাধ্যমে এই মিথ্যা তথ্য পরিবেশন করেছে। অভিযোগকারী জাবেদ নিজে মাদক সংশ্লিষ্টতার অভিযোগে অভিযুক্ত এবং এর আগে ইয়াবা সেবনের বিষয়ে মুচলেকা দিয়েছেন বলেও প্রতিবাদলিপিতে জানানো হয়েছে। প্রকাশিত সংবাদের নিন্দা জানিয়ে এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর মানহানি ও জনমনে বিভ্রান্তি দূর করার অনুরোধ করা হয়েছে।