ঢাকা ০৪ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

জুড়ীতে বিজয় দিবসে শহিদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানালেন না প্রধান শিক্ষক খোদেজা আক্তার

#

নিজস্ব প্রতিবেদক

১৮ ডিসেম্বর, ২০২৫,  11:08 PM

news image

মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার হরিরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মহান বিজয় দিবস উপলক্ষে মহান মুক্তিযুদ্ধের শহিদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি না জানানোর অভিযোগ উঠেছে বিদ্যালয়ের প্রধান শিক্ষক খোদেজা আক্তারের বিরুদ্ধে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবস-২০২৫ উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণে শহিদদের স্মরণে কোনো পুষ্পস্তবক অর্পণ বা শ্রদ্ধাঞ্জলি প্রদান করা হয়নি বলে জানা গেছে।

এ বিষয়ে জানতে চাইলে প্রধান শিক্ষক খোদেজা আক্তার  বলেন, বিজয় দিবসে শ্রদ্ধাঞ্জলি দেইনি। সরকারি নির্দেশ থাকার পরও কেন শ্রদ্ধা জানাননি এমন প্রশ্ন করলে তিনি কোন সুদোত্তর দিতে পারেন নি। 

এ বিষয়ে জুড়ী উপজেলা শিক্ষা কর্মকর্তা দিলীপময় দাশ চৌধুরী বলেন, “কোনো বিদ্যালয়ে যদি শহিদ মিনার না থাকে, তাহলে পার্শ্ববর্তী বিদ্যালয় কিংবা যেকোনো নিকটবর্তী প্রতিষ্ঠানে মহান বিজয় দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা ও শহিদদের প্রতি পুষ্পস্তবক অর্পণ করতে হবে। যদি শ্রদ্ধাঞ্জলি প্রদান না করে থাকে, তাহলে তা অন্যায়। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

এ ঘটনায় স্থানীয় বিদ্যালয়ের অভিভাবক ও সচেতন মহল ক্ষোভ প্রকাশ করে বলেন, মহান বিজয় দিবস রাষ্ট্রীয়ভাবে গুরুত্বপূর্ণ একটি দিবস। এদিনে শিক্ষাপ্রতিষ্ঠানে মুক্তিযুদ্ধের শহিদদের প্রতি শ্রদ্ধা জানানো দায়িত্ব ও কর্তব্যের অংশ। এসময় তারা আরো বলেন, ওই প্রধান শিক্ষিকা বিদ্যালয়ে যোগদানের পর থেকে নানা অনিয়ম দুর্নীতিতে জড়িয়ে পরেছেন। বিদ্যালয়ের উন্নয়নে বরাদ্দকৃত টাকা আত্মসাৎ সহ স্লীপের টাকা নয়ছয় করারও অভিযোগ আছে ওই শিক্ষিকার বিরুদ্ধে। এছাড়া শিক্ষার্থীদের জিম্মি করে বার্ষিক পরীক্ষা যথাসময়ে না নেয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। তিনি ইদানিং কালে ক্ষমতা দাপট দেখিয়ে নানা অপকর্ম করলেও অদৃশ্য হাতের ইশারায় তার বিরুদ্ধে নেওয়া হচ্ছে না কোন ব্যবস্থা। অভিভাবক ও সচেতন মহল অবিলম্বে দুর্নীতিবাজ ও রাষ্ট্রীয় দায়িত্বে চরম অবহেলার দায়ে ওই শিক্ষকের বিরুদ্ধে অতি দ্রুত ব্যবস্থা নিতে সরকারের কাছে দাবি জানান। 

এ বিষয়ে উপজেলা নিবার্হী অফিসার মারুফ দস্তেগীর বলেন, শহীদদের প্রতি শ্রদ্ধা আমাদের সকলের শ্রদ্ধা জানাতে হবে। শহীদদের প্রতি শ্রদ্ধা না জানানোর এমন অভিযোগ সত্য হলে ওই শিক্ষকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।