ঢাকা ০৪ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

জুড়ীতে স্বেচ্ছাসেবকলীগ নেতার সংবর্ধনা গ্রহণ করলেন বিএনপি সভাপতি: তীব্র ক্ষোভ, বিতর্ক

#

নিজস্ব প্রতিবেদক

১৮ ডিসেম্বর, ২০২৫,  11:06 PM

news image

লন্ডন থেকে দেশে ফেরার পর উপজেলা বিএনপির সভাপতি হাজী মাসুম রেজাকে দেওয়া এক সংবর্ধনা অনুষ্ঠানকে ঘিরে জুড়ী উপজেলার রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা-সমালোচনা ও তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে। সদর জাফরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সভাপতি হাজী মাসুম রেজার নিজ কার্যালয়ে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয় বলে জানা গেছে।

স্থানীয় রাজনৈতিক সূত্রে জানা যায়, ওই সংবর্ধনা অনুষ্ঠানে নেতৃত্ব দেন উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহ্বায়ক সিরাজুল ইসলাম। আওয়ামী দোসর একজন নেতার কাছ থেকে বিএনপির উপজেলা সভাপতির সংবর্ধনা গ্রহণ করাকে কেন্দ্র করে বিএনপির তৃণমূল নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে।

বিএনপির একাধিক স্থানীয় নেতাকর্মী অভিযোগ করে বলেন, সিরাজুল ইসলাম দীর্ঘদিন ধরে আওয়ামী লীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবকলীগের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন। ৫ আগস্টের আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সরাসরি বিরোধিতা করেছেন । আওয়ামী লীগ আমলে তিনি উপজেলা প্রশাসনে প্রভাব বিস্তার করে বিভিন্ন সুযোগ-সুবিধা নিয়েছেন।‌ এমনকি ক্ষমতার অপব্যবহার করে নিজের আপন ভাইকে সরকারি বাড়ি ‘উপহার’ পাইয়ে দিয়েছেন।‌ 

অভিযোগকারীরা আরও বলেন, বর্তমানে সিরাজুল ইসলাম আওয়ামীলীগের একজন ইনফর্মার হিসেবে কাজ করছেন। অথচ এমন একজন বিতর্কিত আওয়ামী লীগঘেঁষা নেতার কাছ থেকেই উপজেলা বিএনপির সভাপতি হাজী মাসুম রেজা সংবর্ধনা গ্রহণ করায় দলের আদর্শিক অবস্থান ও রাজনৈতিক শুদ্ধতা নিয়ে প্রশ্ন উঠেছে।

স্থানীয় সূত্রগুলো দাবি করছে, হাজী মাসুম রেজা দীর্ঘ প্রায় ১৫ বছর আওয়ামী লীগ শাসনামলে আওয়ামী লীগের ছায়াতলে সক্রিয় ছিলেন। সাবেক মন্ত্রী শাহাব উদ্দিন এমপি ও তার ছেলের সাথে মিলেমিশে ব্যবসা-বাণিজ্য করে কোটি কোটি টাকা বানিয়েছেন। ‌ ৫ আগস্ট-পরবর্তী রাজনৈতিক পটপরিবর্তনের পর তিনি বিএনপির নেতৃত্বে এলেও এখন আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগকে পুরোদমে ‘শেল্টার’ দিচ্ছেন। বিএনপি মনোনীত এমপি প্রার্থী নাসির উদ্দিন মিঠুর বিরোধিতা করে মনোনয়ন বঞ্চিত শরিফুল ইসলাম সাজুকে নিয়ে আলাদা বলয় সৃষ্টি করে গ্রুপিং তৈরি করে রেখেছেন। 

বিএনপির তৃণমূল নেতাকর্মীদের অভিযোগ, আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে যে প্রতিপত্তি সিরাজুল ইসলামসহ অন্যরা গড়ে তুলেছিলেন, সেই একই গোষ্ঠীকে এখন উপজেলা বিএনপির সভাপতি হাজী মাসুম রেজা আশ্রয় ও প্রশ্রয় দিচ্ছেন। এতে দলের দীর্ঘদিনের আন্দোলন, ত্যাগী নেতাকর্মীদের ভূমিকা এবং বিএনপির রাজনৈতিক বিশ্বাসযোগ্যতা ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে তারা মনে করছেন।

এদিকে সদর জাফরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের নিজ কার্যালয়ে এ ধরনের বিতর্কিত সংবর্ধনা অনুষ্ঠান আয়োজনকে অনেকে ‘রাজনৈতিক বার্তা’ হিসেবেও দেখছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এতে স্থানীয় পর্যায়ে বিএনপির অভ্যন্তরীণ বিভাজন আরও স্পষ্ট হয়ে উঠছে।

এ বিষয়ে অভিযুক্ত স্বেচ্ছাসেবকলীগ নেতা সিরাজুল ইসলাম এবং উপজেলা বিএনপির সভাপতি ও সদর জাফরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মাসুম রেজার বক্তব্য জানার জন্য একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও প্রতিবেদন লেখা পর্যন্ত তাঁদের কোনো মন্তব্য পাওয়া যায়নি।

রাজনৈতিক সচেতন মহলের মতে, এ ধরনের বিতর্কিত সংবর্ধনা ও অভিযোগের বিষয়ে দলীয়ভাবে স্পষ্ট অবস্থান না নিলে তৃণমূল পর্যায়ে বিভ্রান্তি ও আস্থার সংকট আরও বাড়তে পারে।